Home ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়ার গৃহবধূ হত্যায় বিজয়নগরের যুবকের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ার গৃহবধূ হত্যায় বিজয়নগরের যুবকের যাবজ্জীবন

0
35
Oplus_131072

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাজমা আক্তার রিতু নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার কথিত স্বামী মো. লুৎফর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

​দণ্ডপ্রাপ্ত মো. লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীরপাশা এলাকার মৃত জিতু মিয়ার ছেলে। নিহত নাজমা আক্তার রিতুও একই জেলার পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে।

​মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের রমজান মাসে সেলাই মেশিন কিনতে গিয়ে লুৎফর রহমানের সঙ্গে রিতুর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় বাসা ভাড়া নেন।

​২০১৮ সালের ২২ জুন ঝগড়ার একপর্যায়ে লুৎফর রহমান রিতুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় রিতুর ভাই আব্দুর রশিদ সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here