Home আখাউড়া কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

0
54

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নির্দেশনার কারণে কাগজপত্র সংক্রান্ত জটিলতায় বৃহস্পতিবার সকাল থেকে এই কার্যক্রম বন্ধ রয়েছে। কবে নাগাদ রপ্তানি চালু করা যাবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

​আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া জানান, মাছ পাঠানোর জন্য উপজেলা মৎস্য অফিস থেকে একটি বিশেষ সার্টিফিকেট নিতে হয়। গত ১৩ নভেম্বর এনবিআর একটি চিঠি ইস্যু করে জানায় যে, এখন থেকে এই সার্টিফিকেট ম্যানুয়ালের পরিবর্তে অনলাইনে নিতে হবে। সংশ্লিষ্টদের কাছে এই চিঠি পাঠানো হলেও অনলাইনে সার্টিফিকেট প্রদানের জন্য কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

​তিনি আরও বলেন, বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। তখন মৎস্য অফিসের মাধ্যমে সার্টিফিকেট আনতে গেলে এই নতুন নির্দেশনার বিষয়টি সামনে আসে। যদিও একজন কর্মকর্তার বিশেষ অনুমতিতে এবং নির্দিষ্ট প্রক্রিয়া শেষে ওই দিনের মাছগুলো ভারতে পাঠানো সম্ভব হয়েছিল। তবে ওই কর্মকর্তা জানিয়ে দেন যে, বৃহস্পতিবার থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া আর মাছ পাঠানো যাবে না। কর্তৃপক্ষের উদ্যোগহীনতার কারণে উদ্ভূত এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা মাছ রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here