বিদ্যালয় ব্যবস্থাপনা আরও গতিশীল করতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি:
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে “বিদ্যালয় পরিচালনা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টম্বর) পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোঃ আতাউর রহমান। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান

সভা শুরুতে সভাপতি মোঃ শামসুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, বিভাগীয় উপপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে বিভাগ পরিচালনা করছেন। তাঁর দিকনির্দেশনায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন আরও গতিশীল হয়েছে। তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে উপস্থিত সকল কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি মোঃ আতাউর রহমান বিদ্যালয় পরিচালনা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বিদ্যালয়ের মানোন্নয়নে প্রধান শিক্ষককে প্রতিদিন অন্তত দুইটি শ্রেণিকক্ষ কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। এছাড়াও শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষণ উপকরণের যথাযথ ব্যবহার, আই-কনট্র্যাক্ট বজায় রাখা এবং যোগ্যতাভিত্তিক মূল্যায়নের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি শ্রেণি কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণকে সর্বাধিক গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, একাডেমিক সুপারভিশন নির্ধারিত ছক অনুযায়ী নিয়মিতভাবে সম্পন্ন করতে হবে এবং মূল্যায়নের সময় শিক্ষার্থীর যোগ্যতা যাচাইয়ের সঠিক নির্দেশনা অনুসরণ করা জরুরি। এছাড়া তিনি পিটিআই  বিটিপিটি ২০২৫ ব্যাচের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুতেই পর্যবেক্ষণ করেন।

সভায় উপস্থিত সহকারী শিক্ষা অফিসারদের কাছ থেকে তিনি নিজ নিজ উপজেলার বিদ্যালয় পরিচালনার ইতিবাচক ও চ্যালেঞ্জপূর্ণ দিকগুলো সম্পর্কে অভিজ্ঞতা শোনেন ও মতামত গ্রহণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বেসলাইন তথ্য যাচাইকরণ প্রক্রিয়া নিয়েও তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলার উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ইউআরসি ইনস্ট্রাক্টররা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পিটিআই সুপারিনটেনডেন্ট অশোক কুমার দাস। তিনি প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, “আমরা যেন স্যারের নির্দেশনা ফলো করি ও তা বাস্তবায়ন করি।”

সভা শেষে সভাপতি সমাপনী বক্তব্যে প্রধান অতিথিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img