Home নবীনগর নবীনগরের কাইতলায় ডাকাতি: শিক্ষকের স্ত্রীকে কুপিয়ে স্বর্ণ লুট

নবীনগরের কাইতলায় ডাকাতি: শিক্ষকের স্ত্রীকে কুপিয়ে স্বর্ণ লুট

0
24

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের মধ্যপাড়ায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন শিক্ষকের স্ত্রী।

​জানা যায়, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কাইতলা মধ্যপাড়ার তাজুল ইসলাম শিক্ষকের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাত দল শিক্ষকের স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তারা তার গাঁয়ে থাকা স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​আহত শিক্ষকের স্ত্রীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

​এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে নবীনগর থানা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here