Home প্রচ্ছদ বিজয়নগরের আউলিয়া বাজার থেকে ২৬,৫০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার।

বিজয়নগরের আউলিয়া বাজার থেকে ২৬,৫০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার।

0
39

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ ও আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় বিড়ি উদ্ধার করেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ই অক্টোবর সোমবার ৪টা ২০ মিনিটে বিজয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনার সময় আউলিয়া বাজারস্থ মঞ্জু মিয়ার মালিকানাধীন একটি একতলা ভবনের নিচ তলার উত্তর-পূর্ব মাঝখানের দোকান ঘর থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ২৬,৫০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়।

​পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত আসামীরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় বিড়িগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

​এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিজয়নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here