Home প্রচ্ছদ সরাইলে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে বেপারির ১ লাখ টাকা জরিমানা ও জেল

সরাইলে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে বেপারির ১ লাখ টাকা জরিমানা ও জেল

0
32

সরাইল উপজেলায় চিংড়ি মাছে জেলি ও ভেজাল পদার্থ পুশ করার অপরাধে এক মাছ বেপারিকে এক লাখ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (১৩ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এই দণ্ডাদেশ প্রদান করেন।

​জানা যায়, উপজেলার উচালিয়াপাড়া মোড়ের মাছ বাজারে অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি ও ভেজাল পদার্থ পুশ করার দায়ে উদয় নামে এক মাছ বেপারিকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত উদয় উপজেলার বেপারী পাড়ার রজব আলী মিয়ার ছেলে।

​ইউএনও মো. মোশারফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি ও ভেজাল পদার্থ পুশ করা চিংড়ি মাছ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড এবং এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের খাদ্য ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here