Home আশুগঞ্জ আশুগঞ্জে ৪২০ বস্তা সার ও ট্রাকসহ ২ পাচারকারী আটক

আশুগঞ্জে ৪২০ বস্তা সার ও ট্রাকসহ ২ পাচারকারী আটক

0
46

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ৪২০ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার এবং একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

​গত ১০ অক্টোবর রাত ১১টা ০৫ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছিল। অভিযান পরিচালনাকালীন আশুগঞ্জ টোলপ্লাজার পূর্ব পাশে ঢাকা গামী রাস্তার উপর থেকে সারভর্তি ট্রাকটি আটক করা হয় এবং এর সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাহিদুল ইসলাম ভোলা (৪৩), পিতা-মৃত কোরবান আলী মন্ডল, সাং- হরিনা মন্ডল পাড়া, থানা- সারিয়াকান্দা, জেলা- বগুড়া এবং মোঃ জহুরুল ইসলাম (২০), পিতা-মোঃ বাদশা মিয়া, সাং-কর্নপুর পশ্চিম পাড়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া।

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here