Home কসবা কসবায় ভুয়া নিলামের কাগজ দিয়ে চাল-ফুচকা পাচার, ৩ গ্রেপ্তার

কসবায় ভুয়া নিলামের কাগজ দিয়ে চাল-ফুচকা পাচার, ৩ গ্রেপ্তার

0
27

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আদালতের ভুয়া নিলামের কাগজপত্র তৈরি করে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বাসমতী চাল ও ফুচকা পাচারের সময় একটি পিকআপ জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এই ঘটনায় জড়িত তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

​শুক্রবার (১০ অক্টোবর, ২০২৫) গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ডিবি এই সফলতা অর্জন করে। অভিযানকালে পিকআপটি থেকে অবৈধভাবে পাচারকালে ১ হাজার ৯৮০ কেজি (৬৬ বস্তা) ভারতীয় বাসমতী চাল এবং ৭০৫ কেজি ভারতীয় তৈরি ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৩৪ হাজার টাকা।

​শনিবার (১১ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া সেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারী চক্রটি শুল্ক ফাঁকি দিতে আদালতের নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করে পণ্যগুলো পাচারের চেষ্টা চালাচ্ছিল।

​গ্রেপ্তারকৃতরা হলেন— কসবা উপজেলার নয়নপুরের আল আমিন (৩১), উপজেলার কুটি জাজিয়ারার মিশু (২৬) এবং রানিয়ারার মেহেদী হাসান (১৯)।

​ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতেপ চন্দ্র দাস জানান, চোরাচালানের এই ঘটনায় মামলা দায়েরের পর শনিবার বিকালেই গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here