Home প্রচ্ছদ সরকারপ্রধানকে ‘অসুর’ রূপে উপস্থাপন: নিন্দা জানাল ধর্ম উপদেষ্টা

সরকারপ্রধানকে ‘অসুর’ রূপে উপস্থাপন: নিন্দা জানাল ধর্ম উপদেষ্টা

0
24
Oplus_131072

ভারতে দুর্গাপূজার মণ্ডপে বাংলাদেশের সরকারপ্রধানের প্রতিকৃতি দিয়ে অসুরের মূর্তি বানানোকে ‘অশোভন ও অসম্মানজনক’ বলে নিন্দা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

​বুধবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’

​ধর্ম উপদেষ্টা বলেন, “একটা দেশের সরকারপ্রধানকে নিয়ে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা অশোভন ও অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই।”

​এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “আমাদের সরকারপ্রধানসহ পররাষ্ট্র উপদেষ্টা এখন দেশের বাহিরে আছেন। তারা দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

​এদিন বিকেলে সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকীব মো. নাসরুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here