Home প্রচ্ছদ ​সরাইলে ৯৪৫ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

​সরাইলে ৯৪৫ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

0
42

সরাইল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর ১৮:৫০ ঘটিকায় সরাইল থানাধীন শাহবাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামীর হেফাজত থেকে মোট ৯৪৫ (নয়শত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং বিধি মোতাবেক জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মোঃ শহিদুল ইসলাম (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন আমলাপাড়ার বাসিন্দা।

​গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সরাইল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান জোরালোভাবে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here