আখাউড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইল-ডিসপ্লে জব্দ: আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাচালানবিরোধী এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। জব্দ হওয়া এই সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ সময় একটি মাইক্রোবাসসহ তার চালককে গ্রেপ্তার করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আগের দিন বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ধরখার ভাঙা ব্রীজ এলাকায় আখাউড়া ধরখার ফাঁড়ি থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়।

​অভিযানে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসটি থেকে ৩ হাজার ৬০০টি ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ডিসপ্লে এবং ১৩০ পিস দামি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত এসব সামগ্রীর বাজার মূল্য প্রায় ৪৮ লাখ ৭৮ হাজার টাকা

​এসময় চোরাকারবারি কাউকে আটক করা সম্ভব না হলেও গাড়ির চালক মোজাম্মেল হক (২৮)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মোজাম্মেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন গ্রামের মোল্লাবাড়ির মৃত আতাউল্লাহর ছেলে।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের চোরাচালানবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img