Home আখাউড়া আখাউড়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮ বস্তা চাল জব্দ, দোকানির জরিমানা

আখাউড়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮ বস্তা চাল জব্দ, দোকানির জরিমানা

0
13

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের বড় বাজার এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এই চাল অবৈধভাবে দোকানে মজুত রাখার অভিযোগে সারোয়ার ট্রেডার্সের মালিক মো. আনোয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

​জানা গেছে, আখাউড়া উপজেলায় প্রায় ২ হাজার ৮১৯ জন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে চাল বিতরণের কথা ছিল। এই চাল বিতরণের আগেই কীভাবে বাজারের একটি দোকানে এলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

​আখাউড়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. সাজেদুর রহমান জানান, জব্দকৃত চাল তাদের গুদামের নয় এবং এর উৎস সম্পর্কে তদন্ত চলছে।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, “আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে সারোয়ার ট্রেডার্স থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছি। এই চাল আখাউড়ার বরাদ্দকৃত চাল নয়, বাইরে থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অবৈধভাবে সরকারি চাল মজুত করার অভিযোগে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

​এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা এই ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here