Home প্রচ্ছদ বাঞ্ছারামপুরে প্রশাসনের হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

বাঞ্ছারামপুরে প্রশাসনের হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

0
44

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর দক্ষিণ পাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছর বয়সী এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বরপক্ষ পৌঁছানোর আগেই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর গ্রামের জুলু মিয়ার মেয়ের সঙ্গে একই গ্রামের প্রবাসী যুবক মৃত নুরু মিয়ার ছেলে সাইফুলের বিয়ের আয়োজন চলছিল। কনে পক্ষের প্রায় ২০০ জন অতিথিকে আপ্যায়নও করা হয়। ঠিক সেই মুহূর্তে প্রশাসন সেখানে পৌঁছে বিয়েটি বন্ধ করে দেয়।

​পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে কনের পিতা লিখিত মুচলেকা দেন যে, তার মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি তার বিয়ে দেবেন না।

​অভিযানের সময় ছলিমাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here