Home আখাউড়া আখাউড়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষ: নিহত ২

আখাউড়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষ: নিহত ২

0
18

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন কসবা উপজেলার শিকারপুর গ্রামের পপি আক্তার (২৩) এবং একই উপজেলার মান্দারপুর গ্রামের অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি কসবা থেকে যাত্রী নিয়ে আখাউড়ার মনিয়ন্দ এলাকার গিরিশনগর গ্রামে যাচ্ছিল। পথে মনিয়ন্দের দীঘির যান এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সেটির ধাক্কা লাগে। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপি আক্তার এবং চালক সাদেক মিয়া মারা যান।

​আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here