১৯ বছর পর বেদখল হওয়া জমি ফিরে পেলেন প্রকৃত মালিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোর এলাকায় দীর্ঘ ১৯ বছর পর আদালতের নির্দেশে বেদখল হওয়া জমি তার প্রকৃত মালিক মৃত জুরু মিয়ার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সরাইল সিনিয়র সহকারী জজ আদালতের নির্দেশে জেলা নাজির মো. আওলাদ হোসেনের উপস্থিতিতে এই দখল হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় সিনিয়র সহকারী জজ আদালতের আদেশ অনুযায়ী, তোফাজ্জল হোসেন ওরফে তোফা মিয়ার দখলে থাকা ১০টি দাগে মোট ৪৯.৭৫ শতাংশ জমি জুরু মিয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

​জমি ফিরে পেয়ে জুরু মিয়ার স্ত্রী জাহানারা বেগম, ছেলে হান্নান মিয়া, মান্নান মিয়া, সুমন এবং মেয়ে রেখা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন।

​হান্নান মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা দীর্ঘ ১৯ বছর ধরে এই মামলা চালিয়ে গেছেন। তিনি বেশ কয়েকবার মামলায় জিতলেও বিবাদী পক্ষ বারবার আপিল করে। আজ ১৯ বছর পর আদালত আমাদের জায়গা বুঝিয়ে দিলেন, আমরা খুবই খুশি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার বাবা এই দিনটি দেখে যেতে পারলেন না।’

​এসময় জেলা সিভিল কোর্ট কমিশনার শিশির কুমার সিংহ এবং সরাইল থানার উপ-পরিদর্শক নুরুন নবীসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জেলা নাজির আওলাদ হোসেন জানান, আদালতের মোকদ্দমা নং ৩/২০০৪ এর দখল কার্যক্রম অনুযায়ী নালিশের ভূমিতে লাল নিশানা গেঁথে ডিক্রিদার পক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা দখলনামা কাগজে স্বাক্ষর করেছেন।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img