সুলতানপুরে বিপুল অ্যামোনিশনসহ ভারতীয় এয়ারগান উদ্ধার, একজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালকাটা এলাকায় অভিযান চালিয়ে দু’টি ভারতীয় এয়ারগান ও বিপুল পরিমাণ অ্যামোনিশনসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়।

​আটককৃত ব্যক্তি হলেন হালকাটা এলাকার গাজী আহম্মেদ আলীর ছেলে গাজী শাহীন আলী (৪২)। উদ্ধার করা অবৈধ অস্ত্রশস্ত্র ও তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

​সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে শাহীন মিয়ার বাড়িতে সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে গাজী শাহীন মিয়াকে তার কাছ থেকে অবৈধ দুইটি ভারতীয় এয়ারগান (৪.৫ মি.মি.) এবং ৩৫০০ রাউন্ড অ্যামোনিশনসহ আটক করা হয়।

​সেনাবাহিনী আরও জানিয়েছে, আটককৃত গাজী শাহীনের বিরুদ্ধে এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে। তল্লাশি কার্যক্রমের সময় তিনি মিথ্যাচার করে যৌথবাহিনীকে অসহযোগিতা করেন।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img