নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে লাঞ্ছিত করার চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এই মিছিল শেষ হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। তারা দাবি করেন, “পৃথিবীর যে প্রান্তই আওয়ামী লীগ থাকুক না কেন, তারা বাংলাদেশের ক্ষতি চায়। আওয়ামী লীগকে কখনো বাংলার মাঠে রাজনীতি করতে দেওয়া যাবে না।”
এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, জেলা সদস্য আমিন চৌধুরী, আতিকুর রহমান আপেল, সাহিল আহমেদ ও আক্কাস মীর।
সভাটির সঞ্চালনা করেন আরিফ বিল্লাহ আজিজি।









