বিজিএফসিএল দুর্নীতি: সাবেক ২ কর্মকর্তার ঠাঁই হলো কারাগারে।

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সাবেক মহাব্যবস্থাপকসহ (জিএম) দুই কর্মকর্তাকে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

​কারাগারে যাওয়া কর্মকর্তারা হলেন—সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) নুরুল আবছার এবং তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার

​মামলার অভিযোগ অনুযায়ী, বিজিএফসিএল-এর মূল আসামি সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম জালিয়াতির মাধ্যমে তাঁর জন্মসাল পরিবর্তন করে ২০২১ সালের ডিসেম্বরে স্বাভাবিক অবসরের পরেও অতিরিক্ত আরও এক বছর দায়িত্ব পালন করেন। এই প্রতারণার ফলে তিনি প্রতিষ্ঠানটি থেকে বেতন ও ভাতাসহ অনৈতিকভাবে ৭৪ লাখ ৪ হাজারেরও বেশি টাকা আত্মসাৎ করেন।

​ঘটনাটি সামনে আসার পর বিজিএফসিএল-এর তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। এরপর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতারণায় সহযোগিতা করার অভিযোগে নুরুল আবছার ও মো. নাসিবুজ্জামান তালুকদারসহ মূল আসামির বিরুদ্ধে ২০২২ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করা হয়।

​দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে থাকার পর, সোমবার নিম্ন আদালতে পুনরায় জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে দুই কর্মকর্তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

​রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান আদালতের এই সিদ্ধান্তকে ন্যায়বিচার প্রতিষ্ঠা হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাড. কবীর হোসেন জানিয়েছেন, তাঁরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img