বিজয়নগরের দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

নির্বাচন কমিশন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আজ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন আশুগঞ্জের এলাকাবাসী। সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা এই অবরোধের কারণে মহাসড়কে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

​আশুগঞ্জ গোলচত্বরে সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে তাঁরা সড়কে নেমে এলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বরাবরই অবহেলিত ছিল। এখন বিজয়নগরের দুটি ইউনিয়নকে যুক্ত করে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে ইউনিয়ন দুটিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফিরিয়ে নেওয়ার দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দেন, যদি দাবি না মানা হয়, তবে রেল, নৌ এবং সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

​উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর ৩৭টি নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এই তালিকায় বিজয়নগরের বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে খসড়া তালিকা নিয়েও তীব্র বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছিল

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img