নবীনগরে পুলিশ হেফাজতে মৃত্যু: এসআই গ্রেপ্তার, তদন্ত কমিটি

নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও সাময়িক বহিষ্কার করার পাশাপাশি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

​মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ এই কমিটি গঠন করে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমানকে প্রধান এবং জেলা পুলিশের (ডিএসবি) পরিদর্শক মাহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটিটি গঠিত হয়েছে।

​জেলার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত এসআই মহিমউদ্দিনকে সাময়িক বহিষ্কার ও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসপি আরও বলেন, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​গত ২৩ সেপ্টেম্বর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে ৫ লাখ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। সন্দেহভাজন হিসেবে সলিমগঞ্জ বাজার থেকে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার যুবক আব্দুল্লাহকে আটক করে বাড়াইল গ্রামের লোকজন। তারা যুবকটিকে মারধর করে গুরুতর আহত অবস্থায় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে

​স্থানীয়দের অভিযোগ, ফাঁড়িতে সোপর্দ করার পর পুলিশ অজ্ঞাত কারণে আব্দুল্লাহকে চারদিন আটকে রেখে তার ওপর অমানবিক নির্যাতন চালায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ ওঠার পরই দ্রুত পদক্ষেপ হিসেবে অভিযুক্ত এসআই মহিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img