নদী ভাঙন রোধে নবীনগরে পাউবোর ২য় পর্যায়ের কাজ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং ও চিত্রী গ্রামে তীব্র নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের পর সংস্থাটি ভাঙন কবলিত এলাকায় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু করেছে।

​পাউবো ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, নদী ভাঙনের ভয়াবহতা কমাতে এর আগে চরলাপাং ও দড়ি লাপাং গ্রামে ১০ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছিল। এখন দ্বিতীয় ধাপে দড়ি লাপাং এবং চিত্রী গ্রামে আরও ৭ হাজার জিও ব্যাগ ফেলার কাজ চলছে। দ্রুত এই কার্যক্রম শেষ হলে স্থানীয়দের মধ্যে ভাঙন আতঙ্ক কমে আসবে বলে আশা করা হচ্ছে।

​উল্লেখ্য, সম্প্রতি মাননীয় অর্থ উপদেষ্টা নবীনগর সফর করার পর থেকেই নদী ভাঙন রোধের কাজ শুরু হয়। এরপর সমাজ কল্যাণ উপদেষ্টা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

​স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে নদীর ভাঙনে তাদের বসতভিটা ও আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছিল। এমন অবস্থায় পাউবোর এই উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন রোধে একটি স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img