Home নবীনগর তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

0
50
Oplus_131072

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী আজ ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার টিএ রোড বাজার এলাকায় তদারকির অংশ হিসেবে একটি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে পেটিসে তেলাপোকা পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স শাহী বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

​শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য মেসার্স শাহী বেকারি (প্রো: মো: মোছলেহ উদ্দিন), টিএ রোড, থেকে পেটিস ক্রয় করার পরই তাতে তেলাপোকা দেখতে পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।

​অভিযোগের প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানে পরিদর্শকরা দেখতে পান, বেকারিটিতে খাদ্যদ্রব্য অত্যন্ত অস্বাস্থ্যকর এবং অরক্ষিতভাবে প্রস্তুত করা হচ্ছে। খাদ্য প্রস্তুতের স্থানে যত্রতত্র তেলাপোকার ব্যাপক বিচরণ ছিল।

​অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স শাহী বেকারিকে অভিযোগের প্রেক্ষিতে ৪০,০০০/- টাকা এবং অপরিষ্কার ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ার জন্য আরো ৬০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।

​জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে যথাযথ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here