​আশুগঞ্জে ইউএনওকে অপহরণের চেষ্টা, সাতজনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই তারেকসহ সাতজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় অভিযোগ করেছেন ইউএনও।

​অভিযান পরিচালনাকারী ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, মেঘনা নদীর আশুগঞ্জ ও ভৈরব অংশে বালু মহাল ইজারা দেওয়া আছে। অভিযোগ ছিল, আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের কাছে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, সরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। মঙ্গলবার সকালে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান।

​ইউএনও আরও বলেন, ভৈরবের ইজারাদার আশুগঞ্জের সীমানায় বৈদ্যুতিক টাওয়ারের কাছে ড্রেজার দিয়ে বালু তুলছিল। এ সময় পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয় এবং দুজনকে এক বছরের সাজা দেওয়া হয়।

​ভ্রাম্যমাণ আদালত থেকে ফেরার পথে ইজারাদার ও ভৈরব উপজেলা বিএনপির সভাপতির ভাই তারেকের নেতৃত্বে ৭-৮ জন স্পিডবোটে এসে ইউএনওকে বহনকারী ড্রেজারটিসহ অপহরণের চেষ্টা করে। ইউএনও জানান, তিনি কোনোভাবে রক্ষা পেলেও দুষ্কৃতকারীরা জব্দ করা একটি ড্রেজার এবং দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় তিনি আশুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

​আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, উপজেলা প্রশাসন থেকে সাতজনের নাম উল্লেখ করে একটি এজাহার দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img