আজ দিন-রাত সমান, কেন এমন হয়?

আজ ২৩ সেপ্টেম্বর, পৃথিবীর প্রায় সব জায়গায় দিন ও রাতের দৈর্ঘ্য সমান। এই ঘটনাকে বলা হয় ভারনাল ইকুইনক্স। এটি একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো ‘বসন্তকালীন বিষুব’। মূলত সূর্যের বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এমনটা ঘটে। এর ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়ে যায়।

​সাধারণত বছরের দুটি দিন, ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর, দিন-রাত সমান থাকে। এরপর থেকে উত্তর গোলার্ধে দিন ছোট হতে শুরু করে এবং রাত বড় হতে থাকে। কারণ এ সময় সূর্য উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে।

​পৃথিবীর কক্ষপথ পুরোপুরি গোলাকার নয়, এটি কিছুটা উপবৃত্তাকার। পৃথিবী তার উল্লম্ব অক্ষ থেকে প্রায় ২৩.৫ ডিগ্রি হেলে থাকার কারণে এমনটি হয়। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৬ ঘণ্টা। এই অতিরিক্ত ৬ ঘণ্টা যোগ করে প্রতি চার বছর পর পর একটি লিপ ইয়ার হয়।

দিন ও রাতের দৈর্ঘ্যের পার্থক্য কেন হয়?

  • গ্রীষ্মকালে: ২১ জুন বছরের সবচেয়ে দীর্ঘ দিন, কারণ এ সময় সূর্য উত্তর-পূর্ব আকাশে ওঠে এবং উত্তর-পশ্চিম আকাশে অস্ত যায়। ফলে দিনের আলো বেশি সময় ধরে থাকে এবং তাপমাত্রা বেড়ে যায়।
  • শীতকালে: ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন, কারণ এ সময় সূর্য দক্ষিণ-পূর্ব আকাশে ওঠে এবং দক্ষিণ-পশ্চিম আকাশে অস্ত যায়। এতে দিনের দৈর্ঘ্য কমে যায় এবং তাপমাত্রা কম থাকে।

​এটি এক ধরনের প্রাকৃতিক ঘটনা, যা পৃথিবীর ঘূর্ণন ও সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে। এই বিষয়টি বিজ্ঞান ও প্রকৃতির এক অসাধারণ সমন্বয়।

Hot this week

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

Topics

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮)...

নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img