Home প্রচ্ছদ অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

অন্য আসামির নাম-ঠিকানায় জামিন নিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি হৃদয়

0
42

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮) নামে একটি হত্যা মামলার আসামি। তিনি অন্য এক বন্দির নাম ও ঠিকানা ব্যবহার করে জামিনে মুক্তি নিয়ে পালান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পলাতক হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে

কারাগার সূত্র জানায়, কসবা থানার একটি হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানার ভিত্তিতে গত বছরের ৭ ডিসেম্বর হৃদয়কে জেলা কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ২৯ জানুয়ারি দুপুরে নবীনগর থানার একটি মামলায় জামিনপ্রাপ্ত আসামি দিদার হোসেনের নাম-ঠিকানা ব্যবহার করে অন্য বন্দিদের সঙ্গে মুক্তি নেওয়ার সময় কৌশলে পালিয়ে যান হৃদয়।

এ ঘটনায় কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া বলেন, “অন্য এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে হৃদয় নামে এক আসামি কারাগার থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here